রাজশাহীতে অবতরণের সময় চাকা ফাটলো নভোএয়ারের

রাজশাহীতে অবতরণের সময় চাকা ফাটলো নভোএয়ারের

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ নভেম্বর ২০১৯ । আপডেট ১৩:৪০

ঢাকা থেকে ৩৩ জন যাত্রী নিয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটেছে নভোএয়ারের একটি উড়োজাহাজের।

তবে রোববার সকালের এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাহুল ইসলাম জানিয়েছেন।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের অ্যারোড্রোম অফিসার দিলারা বেগম জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী পৌঁছায় টিআর ৭২-৫০০ উড়োজাহাজটি।

“বিমানবন্দরে অবতরণের সময় এয়ারক্রাফটের পিছনের বাঁ দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। তবে যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়।”

শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেফাতুর রহমান বলেন, “চাকা ফেটে যাওয়ার পর বিমানের ভেতরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদেই উড়োজাহাজ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন পাইলট।

মেসবাহুল ইসলাম জানান, ওই উড়োজাহাজে করে রাজশাহী থেকে ৫৫ জন যাত্রী ঢাকা আসার অপেক্ষায় ছিলেন। ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়ে তাদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading