কলকাতায় যাচ্ছেন বুবলী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪
হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত ছবি ‘মনের মত মানুষ পাইলাম না’। এরপর থেকে বেশকিছু ছবিতে অভিনয় করলেও মুক্তির আলো দেখেনি কোনটি। মাঝখানে মিডিয়াপাড়ায় গুঞ্জন ওঠে উধাও হয়েছেন শাকিবের এ নায়িকা। সেসময়ে তার খবর জানত না কেউই। ফোন দিলে বন্ধ পাওয়া যেত তার ব্যবহূত মোবাইল নাম্বারটি। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, কাজের চাপ কম থাকায় পরিবারকে সময় দিচ্ছেন। যার কারণেই তাকে কেউ পাচ্ছিলেন না। তবে আবারও সবর হচ্ছেন হালের এই জনপ্রিয় ক্রেজ। দেশের গণ্ডি পেরিয়ে এবার শাকিবকে নিয়ে কলকাতায় যাচ্ছেন তিনি। মানে কলকাতায় যাচ্ছে তাদের ছবি। সাফটা চুক্তির আওতায় কলকাতায় রপ্তানি হচ্ছে শাকিব-বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট, অমিতা হাসান প্রমুখ। তার বদলে বাংলাদেশে আমদানি হচ্ছে কলকাতার ছবি ‘পাসওর্য়াড’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেব-রুক্মিণী। ছবিটি বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ আমদানি করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তথ্য মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করেছেন তারা। দিন কয়েকের মধ্যে সেটা পেয়ে যাবেন। এরপর সেন্সরে জমা দিয়ে চলতি মাসের শেষ দিকেই সিনেমা হলে ‘পাসওয়ার্ড’ মুক্তি দেওয়া হবে। বাংলাদেশে ‘পাসওয়ার্ড’-এর মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন দেব ও রুক্মিণী। তাদের সঙ্গে আসছেন সিনেমাটির নির্মাতা কমলেশ্বর মুখার্জি। আগামী ২৬ নভেম্বর তারা ঢাকায় আসবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাবেন সিনেমাটি সম্পর্কে। এদিকে নতুন ছবির জন্য প্রতিনিয়তই প্রস্তাব পাচ্ছেন বুবলী। এ প্রসঙ্গে একটি সূত্রকে তিনি বলেন, ‘নতুন ছবিতে কাজ করার প্রস্তাব প্রতিনিয়তই পাচ্ছি। কিন্তু ব্যাটে-বলে মিলছে না বলে কাজ করা হচ্ছে না। শুধু দেশেই নয়, কলকাতার ছবিতেও কাজ করার প্রস্তাব পেয়েছি। খুব শিগগিরই নতুন ছবির ঘোষণা দেব।’

