বাংলাদেশিদের জন্য খুলছে আমিরাতের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য খুলছে আমিরাতের শ্রমবাজার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২৪

বাংলাদেশি শ্রমিকদের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।  সইে সঙ্গে খুলে দেয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রমিকবাজার। এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির শাসকরা। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে দুবাই এয়ার শো-২০১৯-এর ফাকে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এক সৌজন্য সাক্ষাত্কালে এ ইঙ্গিত দেন। বাংলাদেশি শ্রমিকদের জন্য শিগগিরই তার দেশের শ্রমবাজার পুনরায় খুলে দেয়ার ইঙ্গিত দিয়ে যুবরাজ নাহিয়ান গত রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে আপনাকে এ প্রশ্নটি আর করতে হবে না।’ তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেয়ারও ইঙ্গিত দেন। সাক্ষাত্ শেষ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, যুবরাজ বাংলাদেশ থেকে চাল আমদানিরও আগ্রহ প্রকাশ করেছেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ একটি উদ্বৃত্ত চাল উত্পাদনকারী দেশ। বাংলাদেশ বিভিন্ন ধরনের চাল উত্পাদন করছে। আমরা বিভিন্ন দেশে চাল রপ্তানি করছি।’

যুবরাজ বলেন, তারা বাংলাদেশ থেকে সেরা মানের চাল আমদানি করতে চায়। তার দেশ তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাল দেখার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠাবে। ওই বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কে ড. আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading