খালেদার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির সমাবেশ ২৩ নভেম্বর

খালেদার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির সমাবেশ ২৩ নভেম্বর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ করবে বিএনপি। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। হাসপাতালে চিকিত্সাধীন খালেদার জামিনে সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘তাকে নিয়ে কোনো মিথ্যাচার-অপপ্রচার ও কুত্সা না রটিয়ে আজই মুক্তি দিন। তার জামিনে কোনো বাধা দেবেন না। তার পছন্দমত হাসপাতালে তাকে সুচিকিত্সার নেওয়ার সুযোগ দিন।’ রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে। ঢাকায় হবে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এই প্রতিবাদ সমাবেশ হবে।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয়ভাবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ নভেম্বর দোয়া মাহফিল হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading