দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেচেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিশেষ বিমানটি। সেখানে মন্ত্রিপরিষদের সদস্যসহ কূটনীতিক ও সরকারের সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দুবাই এয়ার শোতে যোগ দিতে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি দুবাইয়ের ভবিষ্যত্ বিমানবন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এয়ার ডিসপ্লে উপভোগ করেন। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও পরিচিত। দুবাই এয়ার শো’র ফাঁকে আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক নৈশভোজেও যোগ দেন। অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থে শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading