আসছে গুড নিউজ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:০৪
আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার ও করিনা কাপুর খান অভিনীত সিনেমা ‘গুড নিউজ’। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। যাতে কমেডির ছলে ভিন্ন রকম একটি গল্পের আভাস পাওয়া গেল। সিনেমাটিতে স্বামী-স্ত্রী হয়েছেন অক্ষয়-কারিনা। ট্রেলারে দেখা যায়, সাধারণ দম্পতির মতোই তাদের জীবন। কিন্তু তারা চাইলেও কোনো কারণে সন্তান নিতে পারছেন না। তাই সমস্যা সমাধানের জন্য চিকিত্সকের দ্বারস্থ হন। তবে চিকিত্সক যে উপায় তাদের বললেন, তা করতে গিয়ে ঘটে বিপত্তি। সিনেমাটি পরিচালনা করেছেন রাজ মেহেতা। অক্ষয় কুমার, করিনা কাপুর, দলজিত্ দোসাঞ্জ ও কিয়ারা আদবানী ছাড়াও অভিনয় করেছেন আদিল হুসেন, টিসকা চোপড়া, গুলশান গ্রোভার ও যুক্তামুখী। এর আগে ‘এতরাজ’, ‘তাশান’, ‘কমবখত ইশক’, ‘গাব্বার ইজ ব্যাক’র মতো অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয়

