ফারুকীর ছবিতে তাহসান

ফারুকীর ছবিতে তাহসান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:০৬

বেশকিছুদিন আগেই নতুন ছবির ঘোষনা দিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যার নাম ‘নো ল্যান্ডস ম্যান’। ইংরেজি ভাষার নির্মিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। এবার জানা গেল, ফারুকীর এই ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। ‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য ইতোমধ্যে একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন নওয়াজউদ্দিন, বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটিতে সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ। শীঘ্রই ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির চিত্রায়ন শুরু হবে। শুটিং হবে আমেরিকা, অস্ট্রেলিয়ায় ও ভারতের বিভিন্ন লোকেশনে। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় তাহসান অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এছাড়াও একটি বিশেষ চরিত্রে ছিলেন তাসকিন রহমান। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন মোস্তফা কামাল রাজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading