এমপি লিটন হত্যা মামলা রায় ২৮ নভেম্বর

এমপি লিটন হত্যা মামলা রায় ২৮ নভেম্বর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:০২

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ২৮ নভেম্বর এই মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে এই যুক্তিতর্ক শেষ হয়। বিচারক দিলীপ কুমার ভৌমিক মামলার সাক্ষী ও আসামিদের উপস্থিতিতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক গ্রহণ করেন। এর আগে, সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আদালতে যুক্তিতর্ক শুরু হয়। প্রথমদিনে যুক্তিতর্ক শেষ না হওয়ায় মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রায় ৩ ঘণ্টা আদালতে যুক্তিতর্ক খণ্ডন করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। যুক্তিতর্কের সময় আদালতে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সাবেক এমপি কর্নেল (অব.) আবদুল কাদের খানসহ আট আসামির মধ্যে ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাদের আদালতে হাজির করে পুলিশ। যুক্তিতর্কের সময় মামলার সাক্ষী ও নিহতের স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, ‘সাক্ষ্য-প্রমাণসহ মামলার নানা দিক আলোকপাত করে আদালতে যুক্তিতর্ক তুলে ধরা হয়। যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ২৮ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিচারক। আশা করছি এ মামলায় অভিযুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে আদালতে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading