মম’র গোপন বিয়ের খবর ফাঁস

মম’র গোপন বিয়ের খবর ফাঁস

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

কয়েক বছর ধরেই শোবিজে গুঞ্জন ছড়িয়েছিল যে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন লাক্স তারকা জাকিয়া বারী মম। এ নিয়ে নানারকম কথা ছড়ালেও দুজনের কেউই মুখ খুলেনেনি তখন। তবে এবার সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। গতকাল বুধবার (২০ নভেম্বর) নিজেদের ফেসবুকে নিজেরাই তাদের বিয়ের খবর জানালেন। না, সদ্য বিয়ে নয়, তারা বিয়ে করেছেন চার বছর হয়ে গিয়েছে। নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে কেক কেটে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা। বিয়ের খবরটি প্রকাশ্যে আসতেই সেটি মূহুর্তেই শোবিজে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গতকাল দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে মম’র সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। আর মম তার শুভেচ্ছায় স্বামীকে বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য।’ এ প্রসঙ্গে শিহাব শাহীন গণমাধ্যমে বলেন, ‘আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছি। তার আগে বেশ কয়েকবছর প্রেম ছিলো। নিজেদের জানাশোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading