কলকাতা টেস্টে টিকিটের জন্য হাহাকার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
আগামীকাল (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে যাবে দু’দল। প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলবে তারা। এই টেস্টকে ঘিরে আগে থেকেই বাড়তি আগ্রহ ইন্ডিয়ান ক্রিকেটপ্রেমীদের মাঝে। গতকাল বুধবার (২০ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এক ক্রিকেট সমর্থক অভিযোগ করে বলেন, ‘এক সপ্তাহ ধরে টিকিটের জন্য আসছি, কিন্তু টিকিট পাচ্ছি না। ব্ল্যাকারদের হাতে টিকিট চলে গেছে। তারা কেমন করে পেলো টিকিট? সবসময় এমন করে, আইপিএলের সময়ও এমন করে। ৫০ টাকার টিকিট ২৫০ টাকায়, ২৫০ টাকার টিকিট ৫০০ টাকা।’ ইতোমধ্যে প্রথম চার দিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

