পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ইয়ামি ইয়ামি’কে জরিমানা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪

পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে ইয়ামি ইয়ামি রেস্টুেরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত নামি-দামি ওই রেস্টুেরেন্টে এ অর্থদণ্ড দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযানিক একটি ভ্রাম্যমান আদালত। এদিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে রেস্টুেরেন্টটিকে এ জরিমানা করা হয়। এসময় পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এ প্রসঙ্গে অভিযান পরিচালনাকারী টিমের একজন সদস্য বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে অধীনে আমরা বিভিন্ন কোম্পানি, দোকান বা রেস্টুেরেন্টে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) আমরা অভিযান চালাই ইয়ামি ইয়ামি রেস্টুেরেন্টের লালমাটিয়া শাখায়। অভিযানকালে আমরা মেয়াদ উত্তীর্ণ ও পচা খাবার পেয়েছি এখানে।

যা গ্রাহকদের কাছে বিক্রির জন্য রাখা হয়েছিল বলে রেস্টুরেন্টের কর্মকর্তা-কর্মচারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাছাড়া এখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় খাবার। দুটি অপরাধ প্রমাণিত হওয়ায় রেস্টুরেন্টটিকে জরিমানা হয় দেড় লাখ টাকা। কিন্তু প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করায় তাদের জরিমান কমিয়ে ৬০ হাজার করা হয়েছে। সেই সঙ্গে ওয়ানিং দেয়া হয়েছে, যাতে এই ধরনের ভুল আর না করে। দ্বিতীয়বার এমন অপরাধ করলে বড় ধরনের অর্থদণ্ড সেই সাথে কারাদণ্ডও হতে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচালনাকারীর। তবে এ ব্যাপারে ইয়াম্মী ইয়াম্মীর কেউ উত্তরদক্ষিণের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

