জাপান উত্সবে জীবনঢুলী ও বস্ত্রবালিকারা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
আগামী বছর জাপানের টোকিও শহরে অনুষ্ঠিতব্য হচ্ছে যাচ্ছে একটি চলচ্চিত্র উত্সব। সে উত্সবে অংশ নিচ্ছে বাংলাদেশের ছবি ‘জীবনঢুলী’ ও ‘বস্ত্রবালিকারা’। দুটি ছবিই নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। তিনি জানান, আগামী ২৪ জানুয়ারি ‘জীবনঢুলী’ ও ২৫ জানুয়ারি ‘বস্ত্রবালিকারা’ প্রদর্শিত হবে উক্ত উত্সবে। এতে অংশ নিতে ২৩ জানুয়ারি তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জানা গেছে, দুটি ছবি প্রদর্শনের পাশাপাশি ‘এশিয়ার প্রামাণ্যচিত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারেও অংশ নেবেন দেশের এই প্রশংসিত নির্মাতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় নিম্নবণের্র এক ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তার পরিবারের অভিজ্ঞতার গল্প বলা হয়েছে ‘জীবনঢুলী’ ছবিতে। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ছবিটিতে চুকনগর গণহত্যাকে তুলে ধরা হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর বাজার। ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানের সেনাবাহিনী সেখানে এক নৃশংস গণহত্যা চালায়। ইতিহাসে তা ‘চুকনগর গণহত্যা’ নামে পরিচিতি। ‘জীবনঢুলী’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলিসহ প্রমুখ।

