সমাপনী পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতক্ষীরায় আটক ১০
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ নভেম্বর ২০১৯ । আপডেট ১০:৩২
সাতক্ষীরার দেবহাটায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নয় ভুয়া পরীক্ষার্থীসহ এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দেবহাটার সখিপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান।
আটক নুরুল ইসলাম উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, আটক নয়জন উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের স্থলে পরীক্ষা দিচ্ছিল। তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পড়ে।
“তারা শিশু হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আর শিক্ষক নুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

