ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি টুলুর জীবনাবসান

ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি টুলুর জীবনাবসান

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ নভেম্বর ২০১৯ । আপডেট ১৩:১৫

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান ওরফে টুলু আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দুই স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

গাইবান্ধা সদর উপজেলার ৪নং সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুলু জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান।

ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাদুল্লাপুর উপজেলা সদর বনগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জানান, দুই মাস আগে ক্যান্সারে আক্রান্ত হন টুলু। ভারত থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি দেশে ফেরেন।

“বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে বেলা ১১টায় গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান।”

শুক্রবার বাদ জুমা স্থানীয় তুলসিঘাট হাইস্কুল মাঠে টুলুর জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তুলসিঘাট গ্রামের স্থায়ী বাসিন্দা টুলু পরপর পাঁচবার ৪নং সাহাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পুরস্কার পেয়েছিলেন দুই বার।

এছাড়া বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির তিন মেয়াদে সভাপতি ছিলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading