বাসের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীর গাড়ি, প্রাণ গেল ৭ জনের

বাসের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীর গাড়ি, প্রাণ গেল ৭ জনের

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ নভেম্বর ২০১৯ । আপডেট ১৫:২৯

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক বাসের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাতজন আরোহী নিহত হয়েছেন।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী ও চারজন পুরুষ রয়েছে বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।   

ওসি বলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সঙ্গে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিল মাইক্রোবাসটি।

“পথে মাওয়াগামী ‘স্বাধীন পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।“  

নিহতদের মধ্যে ছয়জনের লাশ ঘটনাস্থলে রয়েছে। আর বাকি একজনের লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি।  

তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading