স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিয়ার গপ্পো’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিয়ার গপ্পো’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

আন্না পুনমের ছোট গল্প ‘ভেনাসের ঝলসানো কিশোর ডানা’ অবলম্বনে তরুণ চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি চলচ্চিত্রটি  নির্মান করছেন। চলচ্চিত্রটি প্রসঙ্গে বয়াতি বলেন ‘সমাজের প্রতিটি মানুষ ধর্ষণের সাথে প্রত্যক্ষ-পরোক্ষ বা মানসিক ভাবে জড়িত। যখন দেখি ছোট শিশু যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পায় না তখন নিজেকে অপরাধী মনে হয়, অথচ আমাদের সবার সন্মিলিত প্রচেষ্টা পারে এই ব্যাধি দূর করতে। আমি টিয়ার গপ্পো’তে ধর্ষিতার না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’ চলচ্চিত্রটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গুনী অভিনেতা আশিষ খন্দকার। তিনি বলেন ‘মনস্ত্বাত্তিকভাবে আলোড়িত করার মত একটি কাজ। একজন অভিনেতা হিসেবে ধর্ষক চরিত্রে অভিনয় করা একটি চ্যালেঞ্জ ছিল, কারন কোন চরিত্রে অভিনয় করতে গেলে আমি শিল্পমাত্রাকে ধরে রাখার চেষ্টা করি। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদি।’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ইকবাল হোসেন, জয়িতা মহলানবীশ, নিলুফার ওয়াহিদ এবং শিশু শিল্পী বৃষ্টি। বিভিন্ন উত্সব ঘুরে চলচ্চিত্রটি  অন্তর্জালে উন্মুক্ত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading