প্রধানমন্ত্রীকে গাঙ্গুলীর উপহার ‘সোনায় মোড়ানো বঙ্গবন্ধুর ছবি’

প্রধানমন্ত্রীকে গাঙ্গুলীর উপহার ‘সোনায় মোড়ানো বঙ্গবন্ধুর ছবি’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২

গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টকে ঘিরে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নানা উদ্যোগ গ্রহণ করেছিল। এর অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গত শুক্রবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী কলকাতায় এসে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্টের উদ্বোধন ঘোষণা করেছিলেন। সেদিনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনায় মোড়ানো একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার মধ্যে একটি বিশ্বের সেরা ক্রিকেটারদের জড়ো করে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন। ২০২০ সালের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অল স্টার এশিয়া ও বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে তার বাবার (শেখ মুজিবর রহমান) সোনায় মোড়ানো ছবি দিয়েছি। তার জন্ম শতবার্ষিকী নিয়ে অনেক বড় উত্সব হচ্ছে। আমি জানি, দুটো ম্যাচও হবে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। আমি অবশ্যই যাব।’ অল স্টার এশিয়া দলে খেলবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্ব একাদশে খেলবেন বাকি বিশ্বের ক্রিকেটাররা। একটু ভিন্ন রকমের আয়োজন হলেও এই দুই ম্যাচের জন্য বাকি সব বোর্ডের আপত্তি না থাকায় মিলতে যাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতিও। তবে বিদেশি লিগে না খেললেও বিশেষ এই দুটি ম্যাচে ইন্ডিয়ান ক্রিকেটারদের পাওয়ার আশা করাই যায়। বিশেষ করে সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর ইন্ডিয়ান ক্রিকেটারদের পাওয়ার আশা বেড়েছে। গোলাপি বলের টেস্টের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে আসায় তাকে ধন্যবাদ জানিয়েছেন গাঙ্গলী, ‘প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এক কথায় আমাদের এখানে চলে এসেছেন। আমার সঙ্গে অনেকদিন ধরেই উনার সম্পর্ক আছে এবং সেটি খুবই ভালো। ২০০০ সালে যখন ইন্ডিয়া-বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়, তখন প্রথম প্রধানমন্ত্রী হন তিনি। তখন থেকেই উনার সঙ্গে আমার ভালো সম্পর্ক।’ গোলাপি টেস্টের উদ্বোধনী দিনে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা ক্রিকেটাররাও ছিলেন ইডেন গার্ডেনসে। শান্ত, দুর্জয়দের সম্মাননা দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading