স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছে হংকংবাসী

স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছে হংকংবাসী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪০

চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের স্থানীয় পরিষদ নির্বাচনে ভোট শুরু হতেই কেন্দ্রগুলোতে লম্বা লাইন পড়েছে। নির্বাচনে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে জনতার প্রতি আহ্বান জানিয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা, এ নির্বাচনের মাধ্যমে বেইজিংয়ের সরকারকে একটি বার্তা দেওয়া যাবে বলে আশা করছে তারা; জানিয়েছে বিবিসি। হংকংয়ে গত পাঁচ মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। ভোটের দিন কেন্দ্রগুলোতে গুরুরত কোনো বিঘ্ন দেখা দিলে ভোট স্থগিত করা হবে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। স্থানীয় পরিষদের এ নির্বাচনে চার শতাধিক কাউন্সিলর নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এবার কাউন্সিলে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর আশা করছে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। নগরীর প্রধান নির্বাহী বেছে নেওয়ার ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে এই কাউন্সিলের কিছুটা প্রভাব আছে। অপরদিকে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে চলা ধারাবাহিক সংঘর্ষ, অস্থিরতা নিয়ে হতাশা প্রকাশ করতে ভোটারদের তাদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে বেইজিংপন্থি আন্দোলনকারীরা। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। এবার ভোট দিতে নাম রেজিস্ট্রি করেছে ৪১ লাখ লোক, যা একটি রেকর্ড। হংকংয়ের জনসংখ্যা ৭৪ লাখ। কাউন্সিলের ৪৫২ আসনের জন্য ১১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও ২৭টি আসন গ্রামীণ এলাকার প্রতিনিধিদের জন্য বরাদ্দ। এবার প্রথমবারের মতো সব আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কাউন্সিলরা স্থানীয় পরিষদের কিছু ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রিসাইকেলিং, পরিবহন ও গণস্বাস্থ্যের মতো এলাকার স্বার্থ বিষয়ক বহু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। হংকংয়ের বর্তমান স্থানীয় পরিষদে বেইজিংপন্থিদের সংখ্যাগরিষ্ঠতা আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading