কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য উত্সব ওশান ডান্স ফেস্টিভ্যাল

কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য উত্সব ওশান ডান্স ফেস্টিভ্যাল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

প্রথম বারের মতো কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক নৃত্য উত্সব ওশান ডান্স ফেস্টিভ্যাল। চার দিনব্যাপী এ নৃত্য উত্সবটি গত শনিবার (২২ নভেম্বর) উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে ডব্লিউডিএ, এসময় সংগঠনের সহসভাপতি লুবনা মারিয়াম, সাবেক সভাপতি তাইওয়ানের ইউনি ওয়াং এবং ডব্লিউডিএ, এপির বাংলাদেশ শাখা নৃত্যযোগের সভাপতি আনিসুল ইসলাম হিরু উপস্থিত ছিলেন। কক্সবাজারের অবকাশ যাপন কেন্দ্র মারমেইড ইকো রিসোর্টে এ উত্সবের আয়োজন করেছেন ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স, এশিয়া প্যাসিফিক (ডব্লিউডিএ,এপি)-এর বাংলাদেশ শাখা নৃত্যযোগ। এ সময় কে এম খালিদ বলেন, এ উত্সব দেশ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য আনন্দের। এটা যেন নিয়মিত হয় আমরা সবাই মিলে সেই চেষ্টা করব। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন তাইওয়ানের হুয়াং ইয়ু তিং, ইন্ডিয়ার মেঘনা ভরদ্বাজ, বাংলাদেশের সাধনা কালচারাল সেন্টার, কল্পতরু, জুয়েইরিয়াহ মৌলি, আনন্দিতা খান, মৌমিতা জয়া। যৌথ পরিবেশনা নিয়ে আসে লিথুনিয়া ও ভারতের ক্রিস্টিনা ডলিনিনা এবং কানাডিয় শিল্পী সাশার জারিফের কোরিওল্যাবের হংকং, ভারত ও বাংলাদেশের শিল্পীরা। জাতীয়ভাবে নির্বাচিত শিল্পীদের মধ্যে নাচ করে ভাবনা, নন্দন কলাকেন্দ্র, তৃণা মজুমদার, প্রদীপ চন্দ্র নাহা, ফিফা চাকমা ও দীপা খন্দকার। চার দিনের এ উত্সবে ১৫টি দেশ থেকে যোগ দিয়েছেন ৮১ জন বিদেশি কোরিওগ্রাফার, শিল্পী, পন্ডিত। দেশের প্রায় সবগুলো বিভাগ থেকে এসেছেন নৃত্যশিল্পীরা। ডব্লিউডিএ, এপি-এর বার্ষিক সাধারণ সভা এ বছর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে বাংলাদেশের শিল্পীরা মিলে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক এ নৃত্য উত্সবের সূচনা করেন। প্রথম পরিবেশনা নিয়ে আসেন আমেরিকার শিল্পী অনন্যা চাটার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে পুং বাজায় সিলেট থেকে আসা মণিপুরী দল, ঢোল বাজায় বাংলার ঢোল এবং নৃত্য পরিবেশন করে নাঈম খান ডান্স কোম্পানি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading