প্রধানমন্ত্রীর সঙ্গে সুন্দরীদের সাক্ষাত্

প্রধানমন্ত্রীর সঙ্গে সুন্দরীদের সাক্ষাত্

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিনসহ কয়েকজন প্রতিযোগী। গত শনিবার (২৩ নভেম্বর) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুন্দরীরা। এ সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের একজন হলেন মিঠুন জামান। তিনি বলেন, গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিলা। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে দোয়া নেন। সঙ্গে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক, পরিচালক তাহরিন ফাইয়াজ হক,  প্রথম রানারআপ আলিশা ইসলাম, দ্বিতীয় রানারআপ জেসিয়া ইসলাম। প্রায় ৪৫ মিনিট সময় ধরে প্রধানমন্ত্রী শিলা এবং অন্যান্যদের সঙ্গে আলাপ করেন। এতো বড় আয়োজনে বাংলাদেশও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এ ব্যাপারটা নিয়ে প্রধানমন্ত্রী নিজেও খুশি হয়েছেন। সেজন্য সৌজন্য সাক্ষাতের সময় দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’কে ছোট ব্রিফিং দিয়েছেন। যতটুকু সময় গণভবনে তারা ছিলেন প্রধানমন্ত্রী তাদের প্রতি ভীষণ আন্তরিকতা দেখিয়েছেন। জানিয়েছেন তার পক্ষ থেকে শুভকামনা। এদিকে, গত ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব। সেরা ১০ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হন শিলা। আর তার মাথায় মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading