রংপুরে টিসিবি’র পেঁয়াজ কিনতে হুড়োহুড়ি

রংপুরে টিসিবি’র পেঁয়াজ কিনতে হুড়োহুড়ি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৫

রংপুর সিটি করপোরেশনের পাঁচ এলাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাছারী বাজার এলাকায় জেলা প্রশাসক আসিব আহসান পেঁয়াজ বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৪৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ কিনতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পেঁয়াজের ট্রাক আসামাত্র হুমড়ি খেয়ে পড়েন তারা। এসময় অনেকেই পেঁয়াজের ট্রাকের পেছনে দৌড় শুরু করেন। এরপর শুরু হয় কাড়াকাড়ি। নগরীর কাছারী বাজার, প্রেস ক্লাব চত্বর, সিটি বাজার, শাপলা চত্বর ও মাহিগঞ্জ এলাকায় ট্রাকে করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরেজমিন রংপুর প্রেস ক্লাব চত্বরে গিয়ে দেখা যায়, পেঁয়াজ কিনতে প্রায় আধা মাইল দীর্ঘলাইন ধরে অপক্ষো করছে শতশত নারী-পুরুষ। জন প্রতি এক কেজি করে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সালাম নামে এক চাকরিজীবী বলেন, পেঁয়াজ কিনতে সকাল থেকে অপেক্ষা করছি, এসে শুনলাম জন প্রতি এক কেজির বেশি বিক্রি করা হবে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading