আজীবন ত্বকের সৌন্দর্য ধরে রাখার উপায়

আজীবন ত্বকের সৌন্দর্য ধরে রাখার উপায়

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬

স্বাভাবিক সৌন্দর্য অথবা উজ্জ্বল ত্বক যে কাউকে সহজে আকৃষ্ট করে। তাইতো সৌন্দর্য ধরে রাখতে সবাই চায়। এর জন্য কতশত চেষ্টাও করেন। তবে শারীরিক সৌন্দর্যের অনেকটাই প্রকাশ পায় ত্বকের মাধ্যমে। শুধু তাই নয় ত্বক সুস্থ থাকলে নিজের মনেও এক ধরনের স্বস্তিকর অনুভূতি ছড়িয়ে পড়ে, যা প্রাত্যহিক কাজে ইতিবাচক প্রভাব ফেলে শ্রমের উত্পাদনশীলতা বাড়াতে পারে। রূপচর্চার জন্য মেকআপ কিংবা প্রসাধন সামগ্রী ব্যবহার করেন। কিন্তু জানেন কি, অতিরিক্ত মেকআপে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই চলুন জেনে নেয়া যাক রূপ লাবণ্য ধরে রাখতে অথবা ত্বকে উজ্জ্বলতা আনতে কিছু স্বাস্থ্যকর পরামর্শ:

ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন: আপনার মুখমণ্ডলে প্রথমে সানব্লক বা সানস্ক্রিন প্রয়োগ করুন। এরপর ডাবল প্রোটেকশন পেতে ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন। এ ক্রিম ত্বকের ড্যামেজ, শুষ্কতা ও বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। আপনার ত্বকের সুস্থতার জন্য ভিটামিন ই বা বিটা ক্যারোটিন রয়েছে এমন ক্রিমও ট্রাই করতে পারেন।

সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন: প্রতি মৌসুম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ময়েশ্চারাইজারও পাল্টে ফেলুন। আপনার ত্বকে গরমকালের চেয়ে শীতকালে বেশি আর্দ্রতা প্রয়োজন হয়, তাই আপনি যেদিন শীতের কাপড় কিনতে যাবেন সেদিন শীতের প্রসাধনী সামগ্রীর সঙ্গে একটি বেশি আর্দ্রতাসম্পন্ন ময়েশ্চারাইজার কিনতে ভুলবেন না। আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে পড়ে।

টোনার ব্যবহারে কৌশলী হোন: আপনার টোনারে এক চা চামচ গ্রেপসিড অয়েল যোগ করুন। এ অয়েল হচ্ছে অ্যান্টিঅক্সিড্যান্ট (ভিটামিন সি, ভিটামিন ই) ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের উত্স, বলেন ডা. ব্রাউয়ার। তিনি আরো জানান, ‘গ্রেপসিড অয়েলের উপকারিতা নিয়ে খুব বেশি গবেষণা না হলেও আমরা জানি যে এসব ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড ত্বকের স্বাস্থ্য উন্নত করতে পারে।’

সেজ, পিপারমিন্ট ও উইচ হ্যাজেলের কম্বিনেশন ব্যবহার করুন: সেজ ত্বকের তেল নিয়ন্ত্রণে সাহায্য করে, পিপারমিন্ট শীতল শিহরণ বা অনুভূতি দিতে পারে ও উইচ হ্যাজেল ত্বকের প্রতিরক্ষা স্তর পুনরুদ্ধারে সহায়তা করে। ত্বকে প্রয়োগের এক থেকে তিন দিন পূর্বে ৪ আউন্স উইচ হ্যাজেলের সঙ্গে ১ চা চামচ সেজ ও ১ চা চামচ পিপারমিন্ট মিশিয়ে স্টিপ করুন।

অ্যাডেড ফ্যাট সোপ ব্যবহার করুন: আপনার ত্বকের জন্য ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড কিছু সাবান হচ্ছে: ডাব সোপ, অয়েলাটাম সোপ ও নিউট্রোজেনা সোপ। ডিওডোরেন্ট সোপ ত্বককে শুষ্ক করতে পারে, অন্যদিকে অ্যাডেড ফ্যাট সোপ ত্বকের ওপর একটি উপকারী তৈলাক্ত আবরণ তৈরি করে। সতর্কতা: লেখাটি মূলতঃ প্রাথমিক তথ্য ভিত্তিক। চিকিত্সা, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত যে কোন বিষয়ে রেজিস্টার্ড চিকিত্সক/পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত্।  

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading