‘ছোটদের বঙ্গবন্ধু’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার (২৫ নভেম্বর) সকালে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরকাল ও দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য আলেখ্য এবং বাঙালি জাতির জন্য তার অশেষ অবদান নিয়ে লিখেছেন।

