বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের লড়াইয়ে স্টোকস

বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের লড়াইয়ে স্টোকস

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

অধরা বিশ্বকাপ ট্রফি এবার ছুঁয়ে দেখেছে ইংল্যান্ড। ঘরের মাঠের আসরে শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় তারা সুপার ওভারে। অবিশ্বাস্য এই ফাইনালের সব আলো নিজের ওপর ফেলেন বেন স্টোকস। তার বীরোচিত পারফরম্যান্সেই ইংল্যান্ড পেয়েছে বিশ্বকাপ জয়ের স্বাদ। তাই বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কারের দৌঁড়ে তার থাকাটা স্বাভাবিক। ব্রিটেনের ক্রীড়াঙ্গনে অর্জনে খাতায় সবচেয়ে মর্যাদার পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় ‘বিবিসি স্পোর্টস পারসোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’কে। পুরস্কারটি জেতার পথে ইংলিশ অলরাউন্ডারকে লড়াই করতে হবে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রহিম স্টারলিংয়ের সঙ্গে। মনোনয়ন পেয়েছেন আরও দুজন- স্প্রিন্টার ডিনা অ্যাশার-স্মিথ ও ওয়েলসের রাগবি তারকা অ্যালুন উইন জোন্স। আগামী বছরের ১৫ জানুয়ারি স্কটল্যান্ডের অ্যাবারডিনে বিজয়ীর হাতে তুলে দেওয়া পুরস্কার। বিশ্বকাপের নায়ক স্টোকসের বীরোচিত পারফরম্যান্সেই ঘরের মাঠের অ্যাশেজ ড্র করেছে ইংল্যান্ড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading