শাহরুখের সিনেমায় অভিষেক

শাহরুখের সিনেমায় অভিষেক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বব বিশ্বাস’ নামে এ সিনেমা প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এটি পরিচালনা করবেন সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ। রেড চিলিস এন্টারটেইনমেন্টের অফিসিয়াল টুইটারে এ ঘোষণা দিয়েছে। টুইটে লিখেছে, ‘‘নমস্কার। আমাদের পরবর্তী সিনেমার নাম ‘বব বিশ্বাস’। এতে জুনিয়র বচ্চন অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন দিয়া অন্নপূর্ণা ঘোষ।’’ ‘নমস্কার! এক মিনিট’-সংলাপটি পরিচালক সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমার ভিলেন বব বিশ্বাসের। এই চরিত্র রূপায়ন করেছিলেন টলিউড অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। ‘কাহানি’ সিনেমার বব বিশ্বাস চরিত্রকে নিয়েই তৈরি হবে নতুন এই সিনেমা। এদিকে অভিষেক বচ্চন এক টু্ইটে লিখেন, ‘আমার পরের সিনেমার ঘোষণা নিয়ে উচ্ছ্বসিত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading