টেস্টে র্যাংকিংয়ে মুশফিকের উন্নতি

টেস্টে র্যাংকিংয়ে মুশফিকের উন্নতি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

ইন্ডিয়া সফরের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তবে দলীয় ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা একটু লড়াই তার ব্যাটেই দেখা গেছে। যার প্রভাব পড়েছে আইসিসি’র সর্বশেষ টেস্ট র্যাংকিংয়েও। ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়েছেন এই ডানহাতি। বর্তমানে তার অবস্থান ২৬তম স্থানে। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসেরও। ৮ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ৭৮তম স্থানে। তবে ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার (২৬ ধাপ এগিয়ে ৭২তম)। এছাড়া শীর্ষ দশের বাইরে বড় লাফ দিয়েছেন মার্নাস লাবুশানে (২১ ধাপ এগিয়ে ১৪তম), বিজে ওয়াটলিং (১২ ধাপ এগিয়ে ১২তম), ডেভিড ওয়ার্নার (৬ ধাপ এগিয়ে ১৭তম), জো ডেনলি (১৭ ধাপ এগিয়ে ৩৮তম), জো বার্নস (১১ ধাপ এগিয়ে ৬২তম), শান মাসুদ (৭ ধাপ এগিয়ে ৫৭তম), রোরি বার্নস (৮ ধাপ এগিয়ে ৪৬তম), ম্যাথু ওয়েড (৪ ধাপ এগিয়ে ৭০তম)। এদিকে বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন প্যাট কামিন্স আর দ্বিতীয় স্থানে আছেন কাগিসো রাবাদা। তবে শীর্ষ দশে ক্যারিয়ার সেরা ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে ৫ ধাপ এগিয়েছেন কিউই পেসার নেইল ওয়াগনার (৩য়)। এছাড়া ২ ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন ভার্নন ফিল্যান্ডার, ২ ধাপ এগিয়ে অষ্টম স্থানে কেমার রোচ আর নবম স্থানে রবিচন্দ্রন অশ্বিন (১ ধাপ এগিয়ে) আর ৪ ধাপ এগিয়ে তালিকার শেষে জস হ্যাজেলউড। অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান না থাকায় শীর্ষ তিনে আছেন জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকস। এক ধাপ এগিয়ে চার আছেন ফিল্যান্ডার। আর তাকে জায়গা ছেড়ে দিয়ে পঞ্চম স্থানে আছেন ইন্ডিয়ার অশ্বিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading