একুশে টিভিতে ‘আদালত’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
সুদর্শন ও বুদ্ধিদীপ্ত যুবক কে. ডি. পাঠক। তিনি পেশায় উকিল। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রহস্য উদঘাটন করেন তিনি। ইন্ডিয়ার সনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘আদালত’-এর চরিত্র এটি। এই চরিত্রটি রূপায়ন করেন রনিত রায়। এবার বাংলাদেশে নির্মিত হয়েছে মেগা ধারাবাহিক ‘আদালত’। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হয়েছে এ ধারাবাহিকের প্রথম পর্ব। থ্রিলার গল্প নিয়ে নির্মিত এ ধারাবাহিক প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হবে। এতে উকিলের চরিত্রে অভিনয় করেছেন আশরাফ উল ইসলাম পিপিএম। পরিচালনাও করেছেন তিনি। এম কে প্রোডাকশনের ব্যানারে এ ধারাবাহিকের পর্ব পরিচালনা করছেন হাবিব শাকিল। আশরাফ উল ইসলাম পিপিএম বলেন, ধারাবাহিকের গল্পে ওকালতি আমার পেশা হলেও সত্য আবিষ্কার করা আমার নেশা। রহস্য ভালোবাসি, রহস্য টাকার চাইতেও অনেক দামি জিনিস-এই স্লোগান নিয়ে কাজ করছি। শুটিংয়ের অভিজ্ঞতা থেকে বলছি, আদালত হবে বাংলাদেশের নাম্বার ওয়ান মেগা থ্রিলার সিরিয়াল।

