স্টেশনের চা বিক্রেতা টয়া

স্টেশনের চা বিক্রেতা টয়া

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

প্রায় ২৯ বছর ধরে টঙ্গী রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেন মোবারক। একজন চা বিক্রেতার জীবন যাপন যেমন হয়, মোবারকের জীবনও তার ব্যতিক্রম নয়। সারারাত চা বিক্রি করে সকালে ঘুমাতে যান। সেইসময়টুকুতে তার মেয়ে মুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের হাল ধরেন। স্টেশনে চায়ের দোকান হওয়ায় তার বেশিরভাগ কাস্টমার হচ্ছে যাত্রীরা। রেলপথের যাত্রীদের চা বানিয়ে খাওয়ান। একজন চা বিক্রেতার জীবন-যাপনের এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রভাতী এক্সপ্রেস’। এটি পরিচালনা করেছেন হাসিব খান। নাটকটিতে চা বিক্রেতা মুনিয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। টয়ার বিপরীতে দেখা যাবে মুশফিক ফারহানকে। গতকাল (২৬ নভেম্বর) নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এদিকে টয়াকে চা বিক্রেতা হিসেবে দেখে, স্টেশনের পথচারীরা অনেকেই থমকে গেছেন। ঘুরে ফিরে বারবার তাকাচ্ছেন। এনিয়ে বেশ ভালো মেজাজেই আছে টয়া। তিনি বলেন, ‘সবাই আমাকে ঘুরে ঘুরে দেখেছে। অনেকে তো আমার হাতের চাও খেয়েছে। মজার বিষয় হচ্ছে, প্রায় ২৫ কাপ চা বানিয়েছি। এর মধ্যে আবার কিছু চা বিক্রিও করেছি। ভিন্নরকম এক অভিজ্ঞতা। চায়ের দোকানে কাজ করতে গিয়ে, চা বানানোতে পারদর্শী হয়ে গেছি। এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করলাম।’ নির্মাতা জানান, ‘প্রভাতী এক্সপ্রেস’ নাটকটি আসছে ডিসেম্বরে আরটিভিতে প্রচার হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading