মিস ওয়ার্ল্ড-এ লড়াই তোরসার অনুরোধ

মিস ওয়ার্ল্ড-এ লড়াই তোরসার অনুরোধ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিতে এখন লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশের মেয়ে রাফাহ নানজীবা তোরসা। ইতিমধ্যেই তিনি অংশ নিয়েছেন ‘ড্যান্স অব ট্র্যাডিশন’ ও ‘ট্যালেন্ট কনটেস্ট’সহ কয়েকটি পর্বে। আর ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে তোরসা অবস্থান করছেন ১৭ নম্বর গ্রুপে। বাংলাদেশকে এগিয়ে নিতে এবার ভোট দেওয়ার অনুরোধ করেন তোরসা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখানে ভোটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ী হতে এটা খবুই আসে। তাই বাংলাদেশের মানুষের কাছে আমার চাওয়া, তারা যেন দেশকে তুলে ধরতে ফেসবুজ পেজ- ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, মবস্টার আইডি ও মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে ভোট দেন।’ জানা যায়, মবস্টার প্রতিযোগীদের একটি করে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে। এতে তার অ্যাকাউন্টের নাম ‘জধভধয ঞড়ত্ংধ’। এর পাশে ভেরিফায়েড চিহ্ন আছে। ভোটের অংশ হিসেবে তাদের প্রতিটি পোস্টের লাইক, কমেন্ট ও ভিডিও ভিউ গণনা করা হবে। এ ছাড়াও মিস ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটের মাধ্যমেও ভোট দেওয়া যাবে। এদিকে, আগামী ১৪ ডিসেম্বর লন্ডনে এক্সেল এরেনায় বসবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের জমকালো আসর। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী মেক্সিকোর ভ্যানেসা পন্তে দেলেওন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading