শুরু হয়েছে নন্দন আইডল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
শুরু হয়েছে সংগীত প্রতিভা অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো ‘নন্দন আইডল’। এটি আয়োজন করছে বিনোদন পার্ক নন্দন। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে এর নিবন্ধন। গতকাল (২৭ নভেম্বর) সন্ধ্যায় নন্দন পার্কে এই রিয়েলিটি শোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী খুরশিদ আলম, নন্দন পাকের্র চেয়ারম্যান বেলাল হক, পার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) তুষার বিন ইউনুস, বিচারক সিম্ফনি ব্যান্ডের মনি জামানসহ আরও অনেকে।
এই প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করবেন মনি জামান। তিনি জানান, ‘এরই মধ্যে অনলাইনে এর রেজিস্টেশন শুরু হয়েছে। যারা অংশ নিতে ইচ্ছুক, তারা নন্দন পার্কের ফেসবুক পেজে গিয়ে ‘নন্দন আইডল’-এর রেজিস্টেশন প্রক্রিয়া পাবেন। প্রতিযোগীরা খালি গলায় সেই ঠিকানায় তাদের গান পাঠাবেন। তাদের পাঠানো গান থেকে বাছাই করে ৩০ জনকে নিয়ে আমরা আমাদের মূল আয়োজন শুরু করবো। আশা করি, আগামী বছর এপ্রিলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নন্দন আইডলকে খুঁজে পাবো।’

