বাংলা গানে রাহাত ফতেহ আলী খান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
প্রথমবার বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান । সমপ্রতি পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পায়। ‘তোমারই নাম লেখা’ শিরোনামে গানটি গীতিকবি রবিউল আউয়াল’র কথায় সুর-সংগীতায়োজন করেছেন পাকিস্তানের সংগীতশিল্পী সালমান আশরাফ। এ প্রসঙ্গে গীতিকাল রবিউল আউয়াল বলেন, রাহাত ফতেহ আলী খানের মতো তারকার গান করা যে কারো জন্যেই গর্বের। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, তিনি আমার লেখা গান গেয়েছেন। অবিশ্বাস্য, এই আনন্দের কথা বলে বোঝানো যাবে না। তিনি বলেন, মাস-চারের আগে পাকিস্তানি সংগীত পরিচালক সালমান আশরাফ আমার কাছে ভালো একটা গীতিকবিতা চায়।

