যৌন মিলনে কমবে মাইগ্রেনের যন্ত্রণা

যৌন মিলনে কমবে মাইগ্রেনের যন্ত্রণা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬

কম-বেশি প্রায় মানুষেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে। মাইগ্রেনের যন্ত্রণায় অনেকেই অতিষ্ঠ। তবে এই সমস্যার সমাধান দিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, মাইগ্রেনের অন্যতম দাওয়াই হলো সুস্থ যৌন মিলন। বিশেষজ্ঞরা বলেছেন, মাইগ্রেন সমস্যা থেকে মুক্তির অন্যতম উপায় হচ্ছে শারীরিক সম্পর্ক। সেফালালজিয়া জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা বলছেন, শারীরিক সম্পর্কে মিলিত হলে প্রায় এক তৃতীয়াংশ রোগী মাইগ্রেন এবং ক্লাস্টার হেডএইক থেকে মুক্তি পেতে পারেন। এমনকি বেশ কয়েকজন রোগীও জানিয়েছেন যে, মাইগ্রেনের সমস্যায় তাদের অন্যতম ওষুধ হলো যৌন মিলন। নিউ ইয়র্কের ৩৫০ জন মাইগ্রেন আক্রান্ত রোগীদের উপর প্রায় দু’বছর ধরে গবেষণা চালান গবেষকরা। এক দলকে যৌন সম্পর্কে লিপ্ত থাকার পরামর্শ দেওয়া হয় তাদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে। অপর দলকে সে সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায়, নিয়মিত যৌন সংসর্গ রয়েছে, এমন দলের প্রায় ৬৫ শতাংশই মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার দিনগুলোয় প্রতি পাঁচ জনে তিন জন মুক্তি পেয়েছেন যন্ত্রণা থেকে। গবেষকদের ব্যাখ্যায়, সুস্থ ও স্বাভাবিক যৌন মিলনের সময় শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা এন্ডরফিন হরমোনের ক্ষরণ হয়। ফিল গুড হরমোনের অন্যতম এই হরমোন বেদনানাশ করতেও ওস্তাদ। ‘ফিল গুড’ ফ্যাক্টরকে দীর্ঘ ক্ষণ ধরে রাখার পাশাপাশি এই হরমোন বেদনানাশক ওষুধ মরফিনের চেয়েও শক্তিশালী। ফলে মন ও শরীর উভয়েই প্রভাব বিস্তার করে ব্যথা কমাতে সাহায্য করে। এর আগেও মাইগ্রেনের ব্যথা সারানোর নেপথ্যে যৌন সম্পর্ক কতটা কার্যকর, এ নিয়ে নানাবিধ গবেষণা চলেছে বিশ্ব জুড়ে। আমেরিকান হেল্থ সেন্টারও ২০১৮-য় যে কোনও বেদনানাশক হিসেবে যৌন সংসর্গের কার্যকরী দিক প্রকাশ্যে আনে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading