মেয়র হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

মেয়র হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২০

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ এবং এর সহযোগী সংগঠনসমূহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্য ছিল মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া ও আলোচনা সভা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর হানিফ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর ইন্তেকাল করেন। মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আজিমপুর কবরস্থানে এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র হানিফের পুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক প্রমুখ। এছাড়াও ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন প্রয়াত হানিফের কবরে শ্রদ্ধা নিবেদন করে। এ সময়ে সাবেক মেয়রের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবন প্রাঙ্গনে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী শাহ ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবু আহমেদ মান্নফি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading