বিজয় দিবসের পাঁচ গান

বিজয় দিবসের পাঁচ গান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

সংগীত পরিচালক ফরিদ আহমেদ। যার গানে রয়েছে অন্য রকম এক আবেগ ভালোবাসা। আর তাই তো সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আগামী ৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সেই পুরষ্কার গ্রহণ করবেন তিনি। এরইমধ্যে আসন্ন বিজয় দিবস উপলক্ষে ফরিদ আহমেদ শুরু করেছেন পাঁচটি দেশাত্মবোধক গানের সুরের কাজ। বাংলাদেশে বেতারের আয়োজনে এই প্রজেক্টের সবগুলো গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।  গান পাঁচটির শিরোনাম- ‘একাত্তরের যুদ্ধের দিন’, ‘বিজয় মানে তো হূদয়ের উচ্ছ্বাস’, ‘মাগো চোখের দেখায় দেখছি তোমায়’, ‘উত্পীড়িতের সংগীতে শিহরিত লোকালয়’ ও ‘আমার সোনার বাংলা’। এরই মধ্যে গান তৈরির কাজ শুরু করে দিয়েছেন ফরিদ আহমেদ। এই প্রজেক্টের জন্য গুণী সংগীতশিল্পী মোহাম্মদ রফিকুল আলম, দিনাত জাহান মুন্নী ও প্রিয়াঙ্কা গোপ’কে ইতোমধ্যে চূড়ান্ত করেছেন। বাকি দু’জনের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। এ প্রসঙ্গে তিনি একটি সূত্রকে জানান, ‘দেশের গানের প্রতি আমার আলাদা রকমের একটা দুর্বলতা সব সময়ের। নিজের দায়বদ্ধতা থেকে ভালোবেসে এই ঘরানার গান তৈরির প্রয়াস সব সময়ই আমার মধ্যে ছিল, আগামীতেও থাকবে।’ সময় চূড়ান্ত না হলেও মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান ‘গীতিনকশা’র মাধ্যমে গানগুলো প্রচারিত হবে বলে ফরিদ আহমেদ জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading