এবার অবসরের পালা – অমিতাভ বচ্চন

এবার অবসরের পালা – অমিতাভ বচ্চন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছেন তিনি। তবে তাকে পরোয়া না করেই কাজ করে যাচ্ছেন আপন মনে। তবে সেই শরীর যেন আর হারতে রাজি নয়। খানিকটা চোখ রাঙাচ্ছে বলিউড শাহেনশাহকে। মন চাইলেও শরীর আগাম বার্তা দিচ্ছে আর হবে না। এবার এলো অবসরের পালা। কিছুদিন আগেই শরীর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। আসতে পারেননি কলকাতা চলচ্চিত্র উত্সবেও। তারপরেও বিশ্রাম নিয়ে ফের কাজে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য আলিয়া ও রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের জন্য মানালিতে গিয়েছেন তিনি। বিমানবন্দর থেকে পাহাড়ি পথে টানা গাড়িতে গিয়েছেন তিনি। এরই মধ্যে নিজস্ব ব্লগে তিনি লিখেছেন, ‘শরীর জানান দিচ্ছে, অবসর নিতে হবে এবার।’ ব্লগে তিনি লিখেছেন, ‘সুন্দর আবহাওয়া… শীতের আমেজ… বাতাসের শুদ্ধতা, ভোর ৫টার পর রেস্ট… পাহাড়ি পথের দারুণ নম্রতা, অভিনন্দনের আনন্দ… ছোট্ট ছিমছাম শহর, দারুণ অভ্যর্থনা… তাদের সরল ও সাদাসিদে এমন স্বভাব আর কোথাও নেই।’ এর পরই তিনি ব্লগে লিখেছেন, ‘এটা একটা বার্তা, আমার এবার অবসরের পালা… মাথায় অন্য কিছু চলছে কিন্তু আঙ্গুল অন্য কিছু বলছে…. শুভরাত্রি।’ সূত্রের খবর, শুটিংয়ের জন্য বেশ কিছুদিন এখন মানালিতেই থাকবেন অমিতাভ বচ্চন। তবে তার হঠাত্ এই বার্তা বলিউডে যেন মন খারাপের হাওয়া নিয়ে এলো। তার ভক্তরা অনেকেই অমিতাভের পোস্টে গিয়ে অভিনয় না ছাড়ার অনুরোধ করছেন। কেউ কেউ অবশ্য বিশ্রামের পরামর্শও দিচ্ছেন বিগ বি-কে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading