নববধূর সাজে শাওন

নববধূর সাজে শাওন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

অভিনেত্রী মেহের আফরোজ শাওন। পারদর্শিতা রয়েছে গান, নাচ ও নির্মাণে। সেই সঙ্গে তার আরও একটি পরিচয় রয়েছে। শাওন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। তার মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে জীবনযাপন করছেন তিনি। এরমধ্যে অনেক বার বিয়ের গুঞ্জন উঠলেও তিনি বারবার জানিয়েছেন, বিয়ে নয় সন্তানদের নিয়ে থাকতে চান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নববধূর সাজের কিছু ছবি ভাইরাল হয়েছে। এরপরই সবাই বলতে থাকে আবারও বিয়ে পিড়িতে বসতে চলেছেন এ অভিনেত্রী। তবে ব্যাপারটি তা নয়, নববধূর সাজেছেন শাওন ঠিকই তবে তা একটি ফ্যাশন হাউজের জন্য। তার মেকওভার করেছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট জাহিদ খান। প্রকাশিত নতুন এই ছবিগুলোতে শাওনকে বেশ লাস্যময়ী লেগেছে। নতুন করে এমন সাজে শাওনকে দেখে মুগ্ধ তার ভক্ত ও অনুসারীরা। ফেসবুকে আখতারুজ্জামান আজাদ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আইজ আমরার কুসুম রানির বিবাহ হইব’।

তিন্নি নামে একজন লিখেছেন, ‘ওয়াও! অপূর্ব অসাধারণ সুন্দর। আমি বাকরুদ্ধ’। সবশেষ তিনি নির্মাণ করেছেন ‘কৃষ্ণপক্ষ’ নামের একটি চলচ্চিত্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading