ঢাকা মহানগরে আ. লীগের নতুন নেতা

ঢাকা মহানগরে আ. লীগের নতুন নেতা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

উত্তরের সভাপতি বজলু, সাধারণ সম্পাদক কচি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত নয়া কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এসএ মান্নান কচি। গতকাল শনিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতি সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ এমপি বক্তব্য রাখেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন। শোক প্রস্তাব পাঠ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল্লাহ সাইফুল এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বাবলু। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রহন্থ থেকে পাঠ করা হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দক্ষিণে সভাপতি মান্নাফি, সাধারণ সম্পাদক  হুমায়ুন

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক করা হয়েছে হুমায়ুন কবিরকে। গতকাল শনিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকেই দলে দলে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে যায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেন আইনকৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। তবে ২০১৫ সালে ঢাকা মহানগর দুই ভাগে বিভক্ত হওয়ার পর ২০১৬ সালের ১০ এপ্রিল কমিটি ঘোষিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading