আবারও ইনজুরিতে দেম্বেলে

আবারও ইনজুরিতে দেম্বেলে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

চোট পিছু ছাড়ছে না উসমান দেম্বেলের। মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটাতে হচ্ছে বার্সেলোনা ফরোয়ার্ডকে! এবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে চোটে পড়েছেন দেম্বেলে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের ম্যাচের ২৬ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান। পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্সেলোনা জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড। সেরে উঠতে ১০ সপ্তাহ সময় লাগবে তার। শুক্রবার (২৯ নভেম্বর) কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে মূল দলের খেলোয়াড় উসমান দেম্বেলে তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সেরে উঠতে ১০ সপ্তাহের মতো সময় লাগতে পারে।’ এর মানে হলো, সামনের বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠে দেখা যেতে পারে দেম্বেলেকে। ২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে চোট সমস্যায় প্রায়ই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। চলতি মৌসুমেও কয়েকবার চোটে পড়েছেন দেম্বেলে। সূত্র: বার্সেলোনা ওয়েবসাইট

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading