সন্ধ্যা বেলার উপাখ্যান

সন্ধ্যা বেলার উপাখ্যান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

আজ (১ ডিসেম্বর) বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সন্ধ্যা বেলার উপাখ্যান’। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক। এখানে সাজিদ চরিত্রে অভিনয় করেছেন নাঈম। প্রেমিকার চরিত্রে দেখা যাবে অপর্ণা ঘোষকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু। নাটকটিতে দেখা যাবে, নাঈম ও অপর্ণা লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন। সমুদ্র সৈকতেও দুজনকে হাত ধরে হাঁটতে দেখা গেছে। কিন্তু সেখানে হঠাত্ করেই অপর্ণাকে নিয়ে ঝামেলায় পড়ে যায় নাঈম। সে কী পারবে প্রেমিকাকে আগলে রাখতে? নাকি আরও ঝামেলায় তলিয়ে যাবে? শেষটা দেখতে হবে নাটক ‘সন্ধ্যা বেলার উপাখ্যান’-এ। সাখাওয়াত মানিক বলেন, ‘সন্ধ্যা বেলার উপাখ্যান’ নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দারুণ একটি রোমান্টিক গল্প। ভালো লাগার পাশাপাশি এ নাটকে কিছু বার্তাও রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading