ফেরারী ছবিতে তানহা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
নির্মতা শাহীন সুমনের হাত ধরে ‘কি দারুণ দেখতে’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন করেন তানহা মৌমাছি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ ছবিগুলো। এবার আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন নতুন প্রজন্মের এই নায়িকা। ছবির নাম ‘ফেরারী’। ছবি পরিচালনা করবেন হাবিব খান। সম্প্র তানহা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাহনা। এই ছবিতে পুলিশের এসপি চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেম, ছবিটি কাহিনী ভালো লেগেছে। এ ছবিতে সামনে কাজ করতে যাচ্ছি। নতুন বছরে এর শুটিং শুরু হবে। আর তা হবে দেশের ও দেশের বাহিরে। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। আশা করি এই ছবির মাধ্যমে দর্শক নতুন কিছু দেখতে পারেন।

