ইয়াসিরের সেঞ্চুরি ফলোঅনের মুখে পাকিস্তান

ইয়াসিরের সেঞ্চুরি ফলোঅনের মুখে পাকিস্তান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন লেগস্পিনার ইয়াসির শাহ। সেই লেগ স্পিনার ইয়াসির অ্যাডিলেডে গতকাল পুরোদুস্তুর ব্যাটসম্যান বনে গিয়েছিলেন। নবম উইকেটে মোহাম্মদ আব্বাসের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ার পথে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। মজার বিষয়, ইয়াসিরের ক্যারিয়ারে এর আগে কোন হাফ সেঞ্চুরিও ছিলোনা। এ ম্যাচে পাকিস্তানের টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন দলীয় ৩৮ রানে। দুইয়ের ঘরে পৌঁছাতে পারেননি তাদের কেউ। সেখানে বলা যায় নান্দনিক একটি ইনিংসই খেললেন বোলার ইয়াসির শাহ। ৮৬ থেকে স্টার্কের চার বলের মধ্যে দুই চার হাঁকিয়ে পৌঁছে গিয়েছিলেন ৯৪-এ। এরপর এক-দুই করে এগিয়েছেন সেঞ্চুরির দিকে। তিন অঙ্ক ছোঁয়ার আগে বেশ স্নায়ুর পরীক্ষাও দিতে হয়েছে তাকে। ৯৯ থেকে জশ হ্যাজেলউডের টানা চার বলে কোনো রান নিতে পারেননি। পঞ্চম বলটা তুলে মেরেছিলেন। মিড অনে অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি প্যাট কামিন্স। সিঙ্গেল নিয়ে ইয়াসির পেয়ে যান স্বপ্নের সেঞ্চুরি। সেঞ্চুরির পর তার উদযাপনটাও ছিল বাঁধনহারা। সেঞ্চুরির আগেই ড্রেসিং রুম থেকে মাঠের পাশে নেমে এসেছিল গোটা দল। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২১৩ বলে ১৩ চারে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইয়াসির। পাকিস্তান অবশ্য ফলোঅন এড়াতে পারেনি। ৩০২ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে নেমেছে দ্বিতীয় ইনিংসে। অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিংয়ে নামাতে পাকিস্তানকে করতে হবে ২৮৭ রান। ডেভিড ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করেছিল ৩ উইকেটে ৫৮৯ রানে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading