চৌদ্দপুরুষকে দিয়ে কমিটি চলবে না – ওবায়দুল কাদের

চৌদ্দপুরুষকে দিয়ে কমিটি চলবে না – ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সুসময়ের বসন্তের কোকিল নয়, দুঃসময়ের ত্যাগী কর্মীর মূল্যায়ন করতে হবে। কারও চৌদ্দপুরুষকে দিয়ে কমিটি-পকেট কমিটি চলবে না।’ গতকাল সোমবার (২ ডিসেম্বর) পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সুন্দর সুন্দর পোস্টার আর ব্যানার দিয়ে আওয়ামী লীগের নেতা হওয়া যায় না। আওয়ামী লীগের নেতাদের অনেক ত্যাগ করতে হয়।’ তিনি আরও বলেন, ‘গত ৪৪ বছরে দেশের সবচেয়ে সত্, দক্ষ ও জনপ্রিয় রাজনীতিক হলেন শেখ হাসিনা। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী কর্মীদের বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। উন্নয়ন ও অর্জনে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।’ জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া এমপির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম, আবুল হাসানাত আবদুল্লাহ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading