এইডস নিয়ে গান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
গত ১ ডিসেম্বর সারা বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। এ দিবস উপলক্ষে সম্প্রতি মুক্তি পেয়েছে একটি বিশেষ গান। ‘এইডস’ শিরোনামের গানটির কথা লিখেছেন মাহবুবুল এ খালিদ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। দ্বৈত কণ্ঠের গানটি গেয়েছেন মেহেদি হাসান এবং লুইপা। এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, এইডস থেকে দুরে থাকা খুব কঠিন কিছু নয়। শুধু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে এবং মানতে হয়। এইডস নিয়ে লুকোছাপা করা ঠিক নয়। এই রোগ থেকে রক্ষা পেতে সতর্ক হওয়া এবং সচেতন থাকা প্রয়োজন। এইডস আক্রান্তরা অচ্ছুত নয়। সবারই উচিত তাদের প্রতি সহমর্মী হওয়া। ‘এইডস’ গানটি এমন সচেতনতামূলক কথায় সাজানো হয়েছে। আশা করছি গানটির মাধ্যমে সবাই এইডস সম্পর্কে আরো ভালো বুঝতে পারবেন এবং এই রোগ থেকে দূরে থাকতে পারবেন। শ্রোতাদের জন্য ‘এইডস’ গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানটির অডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন কোড পাওয়া যাবে ‘খালিদ সংগীত’ ওয়েবসাইটে।

