ইতালিতে পুরস্কৃত ‘মেইড ইন বাংলাদেশ’

ইতালিতে পুরস্কৃত ‘মেইড ইন বাংলাদেশ’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’ পর ‘মেইড ইন বাংলাদেশ’ নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার এ ছবিটি সম্প্রতি ইতালির তুরিন চলচ্চিত্র উত্সবে ‘প্রিমিও ইন্টারফেদি’ পুরস্কার পেয়েছে। ‘সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষতা’র প্রতি সম্মান জানিয়ে সাত বছর ধরে ‘ইন্টারফেদি’ পুরস্কার দিচ্ছে আয়োজকরা। তুরিনের ওয়ালদেনসিয়া চার্চ, ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি ও উত্সব কমিটির বিচারে দেওয়া হয় এই পুরস্কার।

বাংলাদেশের নারীর ক্ষমতায়ণ ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা, নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ছবিতে। এতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতে শাহানা গোস্বামী। বাংলাদেশের খান টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছে ফ্রঁসোয়া দ্য’আক্তেমেয়ার (ফ্রান্স), আশিক মোস্তফা (বাংলাদেশ), পিটার হিল্ডাল (ডেনমার্ক), পেদ্রো বোর্হেস (পর্তুগাল) ও আদনান ইমতিয়াজ আহমেদ (বাংলাদেশ)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading