ক্যান্সার আক্রান্ত এন্ড্রু কিশোর পাশে অনন্ত-বর্ষা ও জলের গান

ক্যান্সার আক্রান্ত এন্ড্রু কিশোর পাশে অনন্ত-বর্ষা ও জলের গান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিত্সার জন্য প্রয়োজন প্রায় ২ কোটি টাকা। সেই টাকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন তার পরিবার। এবার এন্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক অনন্ত জলিল ও জলের গান। কিংবদন্তি এই শিল্পীর চিকিত্সার জন্য অনন্ত জলিল দুই লাখ ও জলের গান ১ লাখ টাকা দিয়েছেন। গত রবিবার (১ ডিসেম্বর) অনন্ত জলিলের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে এমনটাই জানানো হয়েছে। সঙ্গে প্রকাশ করা হয় দুটি ছবিও। ছবিতে দেখা যায়, টাকাগুলো তিনি তুলে দিচ্ছেন গুণী এই শিল্পীর শিষ্য সংগীতশিল্পী মোমিন বিশ্বাসের হাতে। ছবির ক্যাপশনে অনন্ত জলিল লিখেছেন, অনন্ত ও বর্ষা দুই লাখ টাকা এন্ড্রু কিশোরের চিকিত্সার জন্য দিলেন। এন্ড্রু কিশোরের ছোট ভাই টাকা গ্রহণ করেছেন। উনার সুস্থতাই এ মুহূর্তে একমাত্র কাম্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি। ব্যয়বহুল এই চিকিত্সা চালাতে গিয়ে পানির দরে টাকা খরচ হচ্ছে। আপনারাও তার এই বিপদের দিনে এগিয়ে আসুন। অন্যদিকে একই দিন ব্যান্ড ফেস্টে জলের গান হঠাত্ করেই ১ লাখ টাকা উপহার দেওয়ার কথা ঘোষণা করেন। জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ বলেন, ‘দেশীয় গানে ভিন্নতা ও দেশীয় যন্ত্র ব্যবহারকে উত্সাহিত করার প্রয়াস চালিয়ে যাওয়ায় জলের গানকে চ্যানেল আইয়ের ৫ লাখ টাকা উপহার দিয়েছে। এখান থেকে এক লাখ টাকা ভালোবেসে শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোরকে উপহার দিলাম আমরা।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading