ভালোবাসা সত্যি নয়

ভালোবাসা সত্যি নয়

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

গুণী নির্মাতা এফ আই মানিক। দীর্ঘদিন পর আবারও নির্মাণে ফিরছেন জনপ্রিয় এই চিত্রপরিচালক। নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি ‘ভালোবাসা সত্যি নয়’। আর এতে নায়ক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খান। তবে তার বিপরীতে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান এই চিত্রনায়ক। রোমান্টিক প্রেমের গল্পের এই ছবিতে থাকবে এইডস-এর বার্তা। মাল্টিলিংকেস প্রোডাকশনের প্রযোজনায় আগামী ২০ ডিসেম্বর থেকে এফডিসিতে ছবির শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে  জায়েদ খান বলেন, ‘এফ আই মানিক গুণী নির্মাতা। এর আগে, তার পরিচালনায় ‘এ দেশ তোমার আমার’ ছবিতে কাজ করেছিলাম। এবার আবারও কাজ করতে যাচ্ছি। সম্পতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading