ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

ফের ধরপতনের ধারায় ফিরছে বাংলাদেশের দুই পুঁজিবাজার। মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমছে। সপ্তাহের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ২৪ পয়েন্ট কমেছে। আগের দিন গত সোমবার পড়েছিল ২৪ দশমিক ২১ পয়েন্ট। দুই দিনে ডিএসই’র এই সূচক হারিয়েছে ৬১ পয়েন্টের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) একই অবস্থা। মঙ্গলবার এই বাজারে প্রধান সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ২৭ পয়েন্ট কমেছে। গত সোমবার পড়েছিল ৪৮ দশমিক ১১ পয়েন্ট। গতকাল মঙ্গলবার ঢাকায় ৪১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সোমবার লেনদেনের অংক ছিল ৪৮২ কোটি ৪৭ লাখ টাকা। গত সপ্তাহ দুই বাজারেই কিছুটা ইতিবাচক ধারা লক্ষ্য করা গিয়েছিল। লেনদেনের গতি ফিরে এসেছিল। সূচকও অল্প অল্প করে বাড়ছিল। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিন গত রবিবার সূচক সামান্য বাড়লেও লেনদেন আবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে। গত সপ্তাহের বুধবার ডিএসইতে ৫৬৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের দিন মঙ্গলবার লেনদেন হয় ৫৬০ কোটি টাকা। তার ধারাবাহিকতায় চলতি সপ্তাহও ‘স্বস্তির’ মধ্য দিয়েই শুরু হয়েছিল। প্রথম দিন গত রবিবার ঢাকায় ৫২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।পরের দুই দিন পাঁচশ’ কোটি টাকার নিচে নেমে এসেছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading