‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা প্রধানমন্ত্রী দিলেন অর্থনৈতিক মুক্তি’

‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা প্রধানমন্ত্রী দিলেন অর্থনৈতিক মুক্তি’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাউধেরশ্রী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ২টায় গ্রামের কালি মন্দির প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্যে তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। ৭১ এর পরাজিত শক্তি দেশের অগ্রগতিকে প্রতিহত করতে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব খবর প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। যার প্রমাণ অজপাড়াগাঁয়ের এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ এমপিওভুক্ত। দিরাই-শাল্লার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করায় প্রাধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। গ্রামের প্রবীণ রুক্ষিণী চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক বরুন চন্দ্র দাসের পরিচালনায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। এ ছাড়া বক্তব্য রাখেন হাবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুত্ফুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি কাজল বরণ চৌধুরী, উপজেলা সেচ বকলীগ সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক নাজমুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পলাশ চৌধুরী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading