তাহসানের প্রথম

তাহসানের প্রথম

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

প্রথমবার মত নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ‘ট্রাফিক সিগন্যাল’ নামে একটি ধারাবাহিক নাটকে ব্যবহার করা হয়েছে গানটি। ‘কখনও কখনও চলার পথে, থেমে যায় জীবনের গতি/ জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল নিয়তির প্রতিচ্ছবি’- এমন কথার গানটি লিখেছেন রাজীব মণি দাস এবং সুর করেছেন যাদু রিছিল।নাটকটিও রচনা করেছেন রাজীব মণি দাস। এটি পরিচালনা করেছেন ইকবাল মাহমুদ বাবুল। গানটি নিয়ে তাহসান বলেন, ‘নাটকের সূচনা সঙ্গীতে প্রথম কণ্ঠ দিয়েছি। এটির রেকর্ডিং বেশ আগে সম্পন্ন হয়েছে। গানের কথা ভালো লাগায় কাজটি করেছিলাম। আশা করছি এটি শ্রোতাদের ভালো লাগবে।’ নাটকটি আগামী ৭ ডিসেম্বর থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।  কিছুদিন আগে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘নো ল্যান্ডস ম্যান’ নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading