রওনক-শানুর ‘বুদ্ধিমান গাধা’

রওনক-শানুর ‘বুদ্ধিমান গাধা’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

আজ (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে হবে বিশেষ নাটক ‘বুদ্ধিমান গাধা’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস. এম. কামরুজ্জামান সাগর। এতে মতির চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান আর তার স্ত্রীর চরিত্রে শানারেই দেবী শানু। নাটকটিতে দেখা যাবে, স্বভাবে নিতান্তই সরল হলেও দারুণ রগচটা লোক মতি মাঝি। গরীবদের বিনা টাকায় পারাপার করলেও কথা নড়চড় হলেই সে যেই হোক তাকে পারাবার করে না মতি। বাইরের লোকের সঙ্গে যেমন তার বনিবনা নিয়ে সমস্যা তেমনি বাড়িতেও বউ ফুলবানু ও মায়ের মধ্যে ঝগড়া নিয়ে অশান্তিতে থাকে সে। একদিন এমনি এক সময়ে বউ ও মায়ের ঝগড়াকে কেন্দ্র করে বউকে পেটায় সে এবং মাকেও বাড়ি থেকে বের করে দেয়। সুযোগ কাজে লাগায় আগে থেকেই তার উপর ক্ষিপ্ত গ্রামের চেয়ারম্যান। শালিস বসিয়ে তার শাস্তি দেওয়া হয় দুটি ১০ ইঞ্চির ইট তার গলায় ঝুলিয়ে রাখতে হবে। তাই করতে গিয়ে নিদারুণ কষ্টের শিকার হতে হয় তাকে। শুধু তাই নয়, গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা তাকে মোটা গাধা মোটা গাধা বলে পিছু লাগে প্রায় সময়। একসময় মা অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নদীর পাড়ে গিয়ে শোনে তার নৌকাটি চুরি করে নিয়ে গেছে তারই প্রতিদ্বন্দ্বী হারু। উপায় না পেয়ে কাদা আর পানির মধ্যে দিয়েই তার মাকে কোলে নিয়ে নদী পার হয় সে। গল্পে নেয় নতুন মোড়। এতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, মহিউদ্দিন লালু, সঞ্জয় নাথ, জাফর ইকবাল প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading